কুড়িয়ে পাওয়া রতন
‘কুড়িয়ে পাওয়া রতন’ গবেষণাধর্মী প্রবন্ধ গ্রন্থ। গল্পের মতো সেই সত্য ঘটনার ফ্ল্যাপটি এরকম- ‘খুব জরুরি কাজ না থাকলে কেউ সহজে আসে না বুবাছড়ার পাশের মুনশিটিলার আশপাশ এলাকায়, বাঘ-ভালুক, জিন-ভূতের ঘুরাফেরা এখানে। সেই গহিন জঙ্গলে পাগড়ি-পাঞ্জাবি পরা একটা লোক বসে আছে বনরুইয়ের গর্তের মতো একটি গর্তের মুখে, মনে হচ্ছে মাটি ফুড়ে উঠে এসেছে। গ্রামের কেউই তাকে চেনে না, আগে কখনও দেখেনি। সবাই এটা ওটা জিগ্যেস করে, লোকটাও কীসব জবাব দেয় কেউ বুঝতে পারে না। ভাষাটা বিদেশি, চেহারা-সুরতও বিদেশি। মনে হচ্ছে আরব-ইরান-তুরানের মানুষ। সেই লোকটি থেকে যান মুনশিটিলায়, বিয়ে-শাদি করে সংসার পাতেন। কিন্তু একদিন আবার ঘর ছেড়ে নামেন পথে, অজানা ঠিকানার পানে। তার নাম ফতেহ আলী শাহ। তার উত্তরসূরীদের বাস মুনশিটিলা সংলগ্ন এলাকার কলিমাবাদ গ্রামে। ফতেহ আলী শাহের এক উত্তরসূরি আলেয়া রহমান লিখেছেন গল্পের মতো সেই সত্য ঘটনা…’।
গ্রন্থ- কুড়িয়ে পাওয়া রতন
লেখক- আলেয়া রহমান
প্রকাশকাল- ২০২১
প্রকাশনী- কৈতর প্রকাশন
মূল্য- ২০০ টাকা