Aleya Rahman

So Here's My Story

কবিতা দিয়ে শুরু হলেও আলেয়া রহমানের লেখালেখি এখন মূলত গদ্যে এবং বলা যায় প্রধান চারণভূমি উপন্যাস। রাজধানী থেকে অনেক দূরে নিরবে- নিভৃতে চালিয়ে যাচ্ছেন লেখালেখি এবং সমানতালে সাহিত্যপাঠ। আত্মপরিচিতিমূলক গ্রন্থসহ তার বইয়ের সংখ্যা এখন ৭টি।  

আলেয়া রাহমানের জন্ম ১৬ ডিসেম্বর ১৯৭১,মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কলিমাবাদ গ্রামে। পিতা হাফিজ মুহাম্মদ ইউসুফ আলী, মাতা রাশিদা খানম এবং পিতামহ প্রখ্যাত পীর ফতেহ আলী শাহ। একটি আলোকিত পরিবারের সন্তান আলেয়া রহমান,আট ভাইবোনের মধ্যে সবার ছোট। 

আলেয়া রহমানের স্বামী মুহাম্মদ মুজিবুর রহমান। পুত্র আব্দুল্লাহ আল রহমান ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ার। কন্যা হাবিবা রহমান ইভা এমবিএ ডিগ্রিধারী এবং একটি ঔষধ কোম্পানিতে কর্মরত। আলেয়া রহমান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সাংসদের জীবন সদস্য এবং সিলেট লেখিকা সংঘের অর্থ সম্পাদক। সাইক্লোন লেখক ট্রাসটের ট্রাসটি।

0
বই প্রকাশিত হয়েছে
0 0
সর্বাধিক বিক্রিত বই

সর্বাধিক বিক্রিত বই

কুড়িয়ে পাওয়া রতন

নীরধি

গাগরার জলধারা